ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১১৭,মৃত্য-৮
শেখ শফিউল আলম লুলু
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 9:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 June, 2021, 9:30 PM

ঝিনাইদহে করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১১৭,মৃত্য-৮

ঝিনাইদহে করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১১৭,মৃত্য-৮

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন এবং ৮জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীক্ষা করা ২’শ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে।
গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন।

এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলার রহিমপুর গ্রামে একজন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে একজন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে একজন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জনে।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে জেলায় শুরু হয়েছে লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status