ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, চালক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 8:33 PM

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, চালক আটক

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, চালক আটক

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী (২৫) এক নারীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকসহ প্রতিবন্ধী নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককেও আটক করা হয়। চালক সোহেল রানা বগুড়া জেলার আসকুলা গ্রামের মনসুর আলীর ছেলে।

 আব্দুল মোনেয়াম কন্ট্রাকসে কর্মরত যুবক ইউনুস আলী সুমনের ৯৯৯-এ কলের প্রেক্ষিতে  মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ওই নারীসহ ট্রাকটিকে জব্দ করে চালককে আটক করা হয়। তবে হেলপার পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

ট্রাকটির (বগুড়া ট-১১-২৫১৬) চালক ও হেলপার মিলে ধর্ষণ করেছে বলে পুলিশ  প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ধর্ষিতার বাড়ি সিরাজগঞ্জে বলেও নিশ্চিত করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত হেলপারের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু পশ্চিম থানার কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে উঠানোর পরে একজন ব্যক্তি ২৫ বছরের এক মেয়েকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি মেয়েটির মানসিক সমস্যা আছে বলেও চালক ও হেলপারকে জানানো হয়। এসময় ট্রাকের স্টাফরা মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেন। পথিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দিয়ে ট্রাকের ওপরে থাকা দুজন যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলেন চালক।

এ সময় একজন ট্রাকটির লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকের চালক ও হেলপার মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছেন। এ সময় যুবকটি এ ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে ট্রাকের চালক তাদের ব্যাগসহ তাদের রেখেই ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় যুবকটি ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানালে তারা সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকটিকে আটকের নির্দেশ দেন। পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাক জব্দসহ প্রতিবন্ধী নারীকে উদ্ধার এবং চালককে আটক করা হয়। বর্তমানে মেয়েসহ চালককে বঙ্গবন্ধু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তবে মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় সে নিজে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। নিশ্চিত হওয়ার জন্য মেয়েটির মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও ওসি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status