ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ছেলেকে খুন করে পলাতক বাবা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 6:06 PM

ছেলেকে খুন করে পলাতক বাবা!

ছেলেকে খুন করে পলাতক বাবা!

বরগুনার তালতলীতে বাবার হাতে ১৪ বছরের ছেলে সুমন খুন হয়েছে। এ ঘটনায় বাবা আসাদুল পলাতক রয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কালীবাড়ি সড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার কালীবাড়ি সড়কের মৃত আর্ট জব্বারের ছেলে আসাদুল মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই নেশা করে তার স্ত্রীকে মারধর করতেন। আজ সকালে আসাদুল তার স্ত্রীকে মারধর করার সময় ছেলে সুমন বাধা দিতে যায়। এ সময় বাবা ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ছেলে মাটিতে লুটিয়ে পড়লে বাবা আসাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্বজনরা সুমনকে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। বরিশাল নিয়ে যাওয়ার পথে সুমনের অবস্থার অবনতি হওয়ায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘাতক বাবা পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি বরগুনা সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলওে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status