ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না: পুনম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 6:02 PM

জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না: পুনম

জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না: পুনম

ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। খোলামেলা ব্যবহারের কারণেই বেশ পরিচিত তিনি। তবে সম্প্রতি ভারতীয় এই অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টি গুঞ্জন বলে দাবি করেন তারকা নিজেই। তিনি জানান, কেউ হয়তো মজার ছলে এমন খবর ছড়িয়েছে।

পুনম পাণ্ডে বলেছেন, আমি সত্যিই মা হলে সবাইকে মিষ্টি খাওয়াতাম। কিন্তু আমার মধ্যে মা হওয়ার লক্ষণ দেখা যায়নি। তাই জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না। সময় এলেই সুখবরটা জানাব।

গত বছরের ১ সেপ্টেম্বর প্রেমিক স্যাম বম্বেকে মুম্বাইয়ে বিয়ে করে আলোচনায় আসেন পুনম পাণ্ডে। কিন্তু সমস্যা বাধে গোয়ায় হানিমুনের পর। স্বামীর বিরুদ্ধে দায়ের করা এক মামলায় অভিনেত্রী অভিযোগ করেন, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর তারা দু’জনেই দীর্ঘদিন সংবাদমাধ্যমের হট টপিক ছিলেন।

পরবর্তী সময়ে তাদের মধ্যে আবারও দাম্পত্য কলহের কথা শোনা যায়। সে সময় পুনম বলেন, তাকে তার স্বামী মারধর করেন। অবশ্য এর মীমাংসা নিজেই করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কারো সঙ্গে সংসার করার সময় একটু সমস্যা হবেই। কিন্তু তাই বলে দ্রুত হাল ছাড়া যাবে না। সম্পর্ক ভালো রাখার জন্য সঙ্গীকে সুযোগ দেয়া উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status