ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি পাঁচদিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 6:01 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 June, 2021, 6:23 PM

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি পাঁচদিনের রিমান্ডে

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসির-অমি পাঁচদিনের রিমান্ডে

ধর্ষণ-হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমনি করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুন পরীমনির করা মামলায় নাসির ও অমিকে গ্রেফতার দেখানোসহ ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।

এদিকে গত ১৪ জুন পরীমনি বাদী হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ঘটনার পর রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে নাসির উদ্দিনসহ পাঁচজনকে মাদকসহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status