ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
'হিন্দুদের বোকা বানাতে মাথায় সিঁদুর পরে ভোট নিয়েছে নুসরত'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 June, 2021, 11:31 AM

'হিন্দুদের বোকা বানাতে মাথায় সিঁদুর পরে ভোট নিয়েছে নুসরত'

'হিন্দুদের বোকা বানাতে মাথায় সিঁদুর পরে ভোট নিয়েছে নুসরত'

অভিনেত্রী নুসরত জাহান আর নিখিলের বৈবাহিক বিবাদ এবার রাজনীতির ময়দানে চলে এল। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার নুসরতের বিরুদ্ধে হিন্দুদের প্রতারণা করার অভিযোগ তুলেছেন।


তিনি বসিরহাটে সাংগঠনিক বৈঠকে গিয়ে বলেছেন, ‘কপালে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়েছেন নুসরত জাহান।” যদিও, নুসরতের বৈবাহিক বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

 
উল্লেখ্য, বৃহস্পতিবার বসিরহাটে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি নুসরতের নিন্দা করে বলেন, ‘বসিরহাটের মানুষ ওনাকে সাংসদ বানিয়েছে। কিন্তু প্রশ্ন হল, যেই মানুষটি আড়াই লক্ষ ভোটে জিতেছেন তাঁর আসল পরিচয় কী? তিনি বিয়ে করেছেন, কি করেন নি, কাকে করেছেন, কবে করেছেন সব নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি তিনি মা’ও হতে চলেছেন। বিয়ে না করে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন উনি। এটা লজ্জাজনক। উনি ভোটে জেতার জন্যই বিয়ে করেছিলেন, নির্বাচন শেষ বিয়েও শেষ।”

'হিন্দুদের বোকা বানাতে মাথায় সিঁদুর পরে ভোট নিয়েছে নুসরত'

'হিন্দুদের বোকা বানাতে মাথায় সিঁদুর পরে ভোট নিয়েছে নুসরত'


আরেকদিকে, বিয়ের পর প্রথম বার নুসরতের লোকসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার ভিডিওটি টুইট করেছেন অমিত মালব‍্য। সেখানে স্পষ্ট অভিনেত্রী সাংসদকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’। উপরন্তু সেদিন সংসদে সম্পূর্ণ বিবাহিতা হিন্দু নারীর সাজে উপস্থিত হয়েছিলেন নুসরত। হাতে ছিল নিখিলের নামের চূড়া, সিঁথিতে সিঁদুর।

 
সেই তুমুল চর্চিত শপথ গ্রহণের ভিডিওটিই শেয়ার করে কটাক্ষ ছুঁড়েছেন অমিত মালব‍্য। তাঁর প্রশ্ন, ‘তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব‍্যক্তিগত জীবন, তিনি কার সঙ্গে বিয়ে করেছেন বা কার সঙ্গে লিভ ইন করছেন তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু উনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং সংসদে অন রেকর্ড তিনি বলেছেন নিখিল জৈনের সঙ্গে তিনি বিবাহিতা। তাহলে কি উনি সংসদে দাঁড়িয়ে মিথ‍্যে বললেন?’


উল্লেখ‍্য, সংসদে দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি যদি ভুল তথ‍্য দেয় তবে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করা যায়। নুসরতের বিরুদ্ধেও কি তবে সেটাই করার ভাবনায় রয়েছে বিজেপি? অমিত মালব‍্য উত্তরে বলেন, সংসদ এখন বন্ধ রয়েছে। খুললে তারপর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status