ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের প্রাণহানি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 June, 2021, 11:40 AM

করোনায় রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের প্রাণহানি

করোনায় রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা  মারা যান।


রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।


করোনা পজিটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।


শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status