ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 June, 2021, 1:28 PM

ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল

ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতীরের ভুট্টাক্ষেত থেকে সাড়ে ১১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে।


বুধবার সন্ধ্যায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়ায় তিস্তা নদীর তীরে ফারুকের ভুট্টাক্ষেত থেকে ওই বোয়ালটি ধরেন স্থানীয় জেলে মানিক মিয়া। বোয়ালটি ওই ভুট্টক্ষেতের মালিক এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করে দিয়েছেন।


জেলে মানিক মিয়া বলেন, বোয়াল মাছ সহজে জেলেদের জালে ধরা পড়ে না। তবে নদীতে বোয়াল মাছটি ভেসে এসেছে। মাছটি ধরে বাজারে বিক্রি করলে ২০ হাজার টাকা দামে বিক্রি করা যেত। তবে স্থানীয়রা মাছটি ভাগাভাগি করে নিয়েছেন বলে তিনি জানান।


জমির মালিক ফারুক বলেন, স্রোতে ভুট্টাক্ষেতে দুটি বড় আকারের মাছ দেখা যায়। পরে এলাকার কয়েকজন মিলে একটি বোয়াল মাছ ধরলেও আরেকটি মাছ নদীতে চলে যায়। মাছটি বিক্রি না করে সহযোগীদের সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status