|
বাকপ্রতিবন্ধী সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকপ্রতিবন্ধী সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গ্রেপ্তারকৃত বাদল নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাসিন্দা। র্যাব-১১ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত বাদল দীর্ঘদিন ধরে তাঁর বাকপ্রতিবন্ধী সৎমেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৫ মার্চ রাত ১টার দিকে পুনরায় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবন্ধী মেয়েটি ও তাঁর বোন চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। এতে নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু দমন আইনে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেরামবোর্ডের মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত বাদলকে গ্রেপ্তার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
