ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 7:37 PM

বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্প।

 
মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী এলাকার মৃত সামছুল হকের ছেলে মো. সুলেমান (৩৪) ও একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. আবিদ হাসান (২৪)। বুধবার (৯ জুন) দুপুরে, র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের মেজর সৌরভ মো. অসীম শাতিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালী এহসান মার্কেটের নানা-নাতি রেষ্টুরেন্টের সামনে থেকে দুই পেশাদার অস্ত্র ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।


এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, মোবাইল, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে অস্ত্রসহ সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status