ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল কোল্ড স্টোরেজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 2:15 PM

৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল কোল্ড স্টোরেজ

৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল কোল্ড স্টোরেজ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধসে পড়েছে কোল্ড স্টোরেজ। উপজেলার কাবিলা বাজারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত মোকাম কোল্ড স্টোরেজ লি.। চারতলা ভবনটি ৫০ বছরের পুরাতন।


সকাল ৬টার দিকে  ধসে পড়ে সেটি।


এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত ৭০ হাজার মণ আলুর ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পাশে একটি গরুর খামার ছিল।


কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম রয়েছে। আমরা ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status