ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
এখনো উদঘাটন হয়নি সেই গাড়ির রহস্য
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 6:58 PM

এখনো উদঘাটন হয়নি সেই গাড়ির রহস্য

এখনো উদঘাটন হয়নি সেই গাড়ির রহস্য

এখনো উদঘাটন হলো না সেই গাড়ির রহস্য। কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়ার চড়া (ঢাকা মেট্রো-ঘ-১১-৭১১০) বিলাসবহুল সেই গাড়ির মালিকের সন্ধানও মেলেনি এখনো। কোরিয়ান ব্যক্তির ওই গাড়িটি কে বা কারা ক্রয় করেছিলেন? তারপরে বিআরটিএ-তে রেজিস্ট্রেশন (নাম পরিবর্তন) ছাড়াই কারা সেই গাড়ি ব্যবহার করছেন তাও বের হয়নি।

একাধিক তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে, মুনিয়ার বোন নুসরাতের ব্যবহার করা সেই গাড়ির আসল মালিক কে? মুনিয়ার আত্মহত্যার সঙ্গে ওই গাড়ির মালিকের সম্পৃক্ততা এবং নুসরাতের সঙ্গে তার সম্পর্ক কি? তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি অন্ধকারাচ্ছন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নুসরাতকে যৌথ সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গাড়িসহ সকল প্রশ্নের উত্তর মিলবে বলে একাধিক মহল মনে করছেন। এছাড়া মুনিয়ার বোন নুসরাত এবং তার স্বামীর ব্যাংকের হিসাব-নিকাশ খতিয়ে দেখা দরকার। কেননা সেই গাড়িটির মতোই তাদের সকল কার্যক্রম রহস্যময়। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় একটি বিলাসবহুল গাড়িকে ঘিরে তৈরি হয় রহস্য। মুনিয়ার বড় বোন নুসরাত জাহান ওই দিন ঘটনাস্থলে আসেন একটি দামি গাড়িতে। সেই রাতে এই গাড়ির অস্বাভাবিক আনাগোনা ভাবিয়ে তোলে কর্মকর্তাদের। হঠাৎ কিভাবে এই দামি গাড়ি পেলেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। পরে ওই দিন থেকেই ঢাকা মেট্রো-ঘ-১১-৭১১০ নম্বরের ওই বিলাসবহুল গাড়িটির মালিককে খোঁজা হচ্ছে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, ১৭ জানুয়ারি ২০০৬ সালে এই গাড়িটি কোরিয়ান মালিকানাধীন বায়িং হাউজ গিলকো ইন্ডাস্ট্রি লিমিটেড- এর নামে রেজিস্ট্রেশন করা হয়। কোম্পানীর মালিকের নাম এইচ কে কিম। ঠিকানা দেওয়া ছিল বাসা নম্বর ১৩, রোড নম্বর ২৮, বনানী ঢাকা। কিন্ত এই কোম্পানীর কার্যক্রম ২০০৯ সালে বন্ধ হয়ে যায়। এরপর থেকে তাদের এই গাড়ি কে ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিআরটিএ জানিয়েছে, ৩৫০০ সিসি’র হুন্দাই কোম্পানীর এই জীপ গাড়ির ট্যাক্সও বকেয়া রয়েছে। কাগজপত্র আপডেট তথা নাম পরিবর্তন করতে বিআরটিএ তে আসেননি কেউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status