ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সিনেমা হলে মিলবে করোনা ভ্যাকসিন
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 11:19 PM

সিনেমা হলে মিলবে করোনা ভ্যাকসিন

সিনেমা হলে মিলবে করোনা ভ্যাকসিন

গোটা ভারতে যে হারে ছড়াচ্ছে করোনাভাইরাস, তাতে বিভিন্ন প্রান্তে কেবলই হাহাকারের ছবি। কোভিড মোকাবিলায় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির একটি সিনেমা হল।

এশিয়া নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটা আস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল প্রিয়া পরিণত হচ্ছে কোভিড টিকাকরণ কেন্দ্রে। এই অভিনব উদ্যোগ প্রেক্ষাগৃহের কর্ণধার টলিউড অভিনেতা অরিজিৎ দত্তের।

অরিজিৎ নিজে ভ্যাকসিন নিতে গিয়ে দেখেছিলেন, এই প্রচণ্ড গরমে কতটা কষ্ট করে লাইন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে, প্রবীণ নাগরিকদের কষ্টটা আরও বেশি। সেই প্রেক্ষিতেই এবার নিজের সিনেমা হলকে পুরোপুরি টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাব রেখেছেন কর্ণধার অরিজিৎ।

ইতিমধ্যেই এক বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা হয়েছে তার। টিকার জন্য নিচে নাম নথিভুক্ত করাতে হবে। ওই বেসরকারি মেডিকা হাসপাতালের সঙ্গে প্রাথমিক স্তরেন কথাও সেরে ফেলেছেন অরিজিৎ। তারাও ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন।

তবে আপাতত সংশ্লিষ্ট হাসপাতালে যথেষ্ট সংখ্যক ভ্যাকসিন নেই। তাই সব ঠিক ঠিকঠাক থাকলে যথাপরিমাণ ভ্যাকসিনের আয়োজন হলেই সম্ভবত চলতি মাস থেকে প্রিয়া সিনেমা হলে একই মূল্যে দেওয়া হবে কোভিড টিকা।

অরিজিৎ জানান, দর্শকদের থেকে অর্থ নেওয়া হবে। তবে সেটা নামমাত্র। সামান্য টাকার বিনিময়ে ভ্যাকসিন নেওয়া ও সিনেমা দেখা- দুইয়েরই সুযোগ রয়েছে। আর আগামী কয়েকদিনের মধ্যে যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে এমন উদ্যোগ বিশ্বে প্রথম হতে চলেছে বলে দাবি অরিজিতের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status