ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মুসলমানদের সঙ্গে নামাজ পড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 11:18 PM

মুসলমানদের সঙ্গে নামাজ পড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মুসলমানদের সঙ্গে নামাজ পড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের আথলোনে মুসলমানদের সঙ্গে ইফতার করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যায় ইফতারের পর মাগরিবের নামাজেও অংশ নিতে দেখা গেছে তাকে।-খবর আনাদুলুর

মুসলিম কমিউনিটির এই ইফতারে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে মুসলমানদের অবদানের কথাও স্বীকার করেন তিনি। বর্ণবাদের বিলোপের ফলেই দেশটিতে গণতন্ত্র ফিরে এসেছে।

মুসলমানদের উদ্দেশ্য করে রামাফোসা বলেন, আমি জানি, বর্ণবাদবিরোধী আন্দোলনে এই সম্প্রদায়কে মারাত্মক খেসারত দিতে হয়েছে। কিন্তু তারপরেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে বহু মুসলমান অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলার সঙ্গে জেল খেটেছেন আহমেদ খাতরাদা।

এছাড়া আইনজীবী দুল্লাহ ওমরও সক্রিয় ছিলেন আন্দোলনে। ১৯৯৪ সাল থেকে ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশটির ছয় কোটি জনসংখ্যার মধ্যে তিন শতাংশ মুসলমান।

দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় মুসলমানদের এগিয়ে আসার কথাও স্মরণ করেন রামাফোসা। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মুসলমানদের সচেতনতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status