‘ছোট কাপড় পরে মেয়েদের প্রবেশ নিষেধ’, নির্দেশিকা মোদির !
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 3:07 PM
‘ছোট কাপড় পরে মেয়েদের প্রবেশ নিষেধ’, নির্দেশিকা মোদির !
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত দুদিন আগেই মহিলাদের জামাকাপড় সম্পর্কে একটি বিতর্কিত বয়ান দিয়েছিলেন। তারপর থেকেই দেশজুড়ে হইচই পড়েছে। আর এবার গুজরাতের একটি প্রসিদ্ধ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,
ছোট কাপড় পরা কোনও মহিলাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এমন নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলারা স্কার্ট বা বারমুডা, এই ধরনের পোশাক পরে এলে তাঁদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
শুক্রবার থেকেই এই নিয়ম চালু করল গুজরাতের শামলাজি বিষ্ণু মন্দির কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, ছোট কাপড় পরে আসা মহিলারা পোশাক বদলে নেওয়ার সুযোগ পাবেন। ট্রাস্ট-এর তরফে সেই মহিলাদের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা হবে।
পুরুষদের জন্য ধুতি এবং মহিলাদের জন্য লেহেঙ্গার ব্যবস্থা থাকবে। সেগুলি পরেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। কর্তৃপক্ষ মন্দিরের বাইরে একটি বোর্ড ঝুলিয়ে দিয়েছে ইতিমধ্যে। সেখানে লেখা রয়েছে, ছোট কাপড় পরে কোনও মহিলার প্রবেশ নিষেধ। এছাড়া মাস্ক না পরে এলেও মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
গুজরাতের আরাবল্লী জেলায় অবস্থিত। অন্তত দুহাজার বছরের পুরনো এই মন্দির দেখতে অনেকেই আসেন। পর্যটকদের ভিড় লেগে থাকে প্রায় রোজই। মেশোয়া নদীর ধারে এই মন্দিরে শ্রীহরির অষ্টম অবতার শ্রীকৃষ্ণের শ্যামল স্বরূপ রয়েছে।
গুজরাতের প্রসিদ্ধ ধর্মস্থলগুলির মধ্যে এটি একটি। ফলে শামলাজি বিষ্ণুমন্দির কর্তৃপক্ষের এরকম নির্দেশিকার ফলে বিতর্ক তৈরি হয়েছে। কী করে একটি মন্দির কর্তৃপক্ষ মহিলারা কী পরবেন তা ঠিক করে দিতে পারে! এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে মন্দির কর্তৃপক্ষ নিজেদের নির্দেশিকায় অনড়।