ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে ভয়ানক রূপ,মানুষকে ছাড়িয়ে এবার প্রাণীর দেহেও; উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 3:09 PM

ভারতে ভয়ানক রূপ,মানুষকে ছাড়িয়ে এবার প্রাণীর দেহেও; উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

ভারতে ভয়ানক রূপ,মানুষকে ছাড়িয়ে এবার প্রাণীর দেহেও; উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

সম্প্রতি হায়দরাবাদের চিড়িয়াখানার আট সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছে। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল সিংহগুলোর। এই প্রথম ভারতে চিড়িয়াখানার কোনও পশুর মধ্যে করোনা সংক্রামিত হল।

সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির অধিকর্তা চিকিৎসক রাকেশ মিশ্র জানিয়েছেন, ‘সিংহগুলিকে নজরে রাখা হয়েছে। যাতে তাদের থেকে আর কোনও পশুর মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে তার জন্য তাদের আলাদা করে রাখা হয়েছে। মানুষের মতো একই চিকিৎসা চলছে তাদের। পাশাপাশি ভাইরাল লোড যাচাইয়েরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

তবে মানুষের থেকেই সিংহগুলি সংক্রামিত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। কিন্তু উদ্বিগ্নের বিষয় হল, মানুষের থেকে পশুদের সংক্রমণ ঘটলে এবং সেই ভাইরাস পশুদেহে রূপ বদলে (মিউটেশন ঘটিয়ে) পুনরায় মানুষের শরীরে প্রবেশ করলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এদিকে, কুকুর-বিড়ালের সংক্রমণ বিষয়ে নয়াদিল্লির প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক বিপিন শর্মার বলেন, ‘কুকুর-বিড়ালের সহজাত এবং অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী। তাই এই ভাইরাস তাদের শরীরে ঢুকলেও প্রভাব ফেলতে পারেনি এখনও পর্যন্ত। যার জন্য মানুষের সংস্পর্শে থাকা সত্ত্বেও তারা সংক্রামিত হচ্ছে না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status