ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নগরের নটী’ বিতর্কে মোদি-শাহ-দিলীপের সঙ্গে বৈঠক করার হুমকি তনুশ্রীর
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:01 PM

নগরের নটী’ বিতর্কে মোদি-শাহ-দিলীপের সঙ্গে বৈঠক করার হুমকি তনুশ্রীর

নগরের নটী’ বিতর্কে মোদি-শাহ-দিলীপের সঙ্গে বৈঠক করার হুমকি তনুশ্রীর

তথাগত রায়ের ‘নগরের নটী’ টুইটের বিরুদ্ধে এবার মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী। মঙ্গলবারেই জবাব ফিরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। মুখ খুলেছেন পায়েলও। বাকি ছিলেন তনুশ্রী। তিনিও বুধবার দুই টুইটে বিজেপির বর্ষীয়ান নেতার কটূক্তির নিন্দা করেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করার পাল্টা হুমকিও দেন।

টুইটে কী লিখেছেন তনুশ্রী? বিজেপি প্রার্থী স্মরণ করেছেন স্মৃতি ইরানি, সুষমা স্বরাজকে। প্রশ্ন ছুড়েছেন ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের উদ্দেশ্যে, সুষমাজি, স্মৃতিজিও তো এই দলেই ছিলেন বা আছেন। তারা অনেক কাজ করেছেন। তাদেরকেও কি এভাবেই কটাক্ষ শুনতে হয়েছে? অথচ তাদের এই ধরনের কথা শুনতে হচ্ছে।

তার দাবি, এমন উক্তির মধ্যে দিয়ে বিজেপির প্রবীণ নেতা দেশের সমস্ত নারীকে অপমান করলেন। অথচ দল কিন্তু নারীশক্তিকে আলাদা সম্মান দেয়।

পাশাপাশি তার তোপ, পরাজিত হলেও আমরা এখনো দলীয় সদস্য। সেই দলের এক নেতার থেকে এই ধরনের মন্তব্য সত্যিই আমাদের ৩ জনকে শুধুই অপমানিত করেনি, আহতও করেছে। আমি ব্যক্তিগত ভাবে এখনো বিজেপির মতাদর্শকে সম্মান করি। মনে করি, দল নীতিগত দিক থেকে এখনো বিচ্যুত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status