ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 6:06 PM

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে মার্লিন মেন্ডেজ (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকার ১০ নম্বর রোডের ৫১/১ একটি বাসায় এ ঘটনা ঘটে।

মার্লিনের স্বামীর নাম ম্যাক্সওয়েল ম্যান্ডেজ। তার বাবার নাম ওবিট ম্যান্ডেজ। তাদের বাড়ি নোয়াখালী সদরের লালপুর গ্রামে। বর্তমানে গুদারাঘাট এলাকার ১০ নম্বর রোডের ৫১/১ বাসার ৫ তলায় থাকতেন তারা।

ম্যাক্সওয়েল ম্যান্ডেজ বলেন, আমরা এক বছর আগে প্রেম করে বিয়ে করি। মার্লিনের চাচাতো বোন তৃণা ৪০ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে এটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল মার্লিন।

তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে দেখি, আমার মায়ের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মার্লিন। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status