ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাবেক প্রেমিকার কারণেই সংসার ভাঙল বিল গেটসের?
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 7:04 PM

সাবেক প্রেমিকার কারণেই সংসার ভাঙল বিল গেটসের?

সাবেক প্রেমিকার কারণেই সংসার ভাঙল বিল গেটসের?

২৭ বছর সংসার করার পর গত ৩ মে বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দেন। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস। আলোচিত এ ঘটনা নিয়ে জোর চর্চা হচ্ছে নেটদুনিয়ায়। একে একে বেরিয়ে আসছে নানা জানা অজানা তথ্য।

এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিল গেটস স্ত্রী মেলিন্ডার সাথে চুক্তি করে প্রতি বছর সাবেক প্রেমিকার সাথে দীর্ঘ ছুটি কাটাতেন। এ তথ্য উঠে এলো বহুল আলোচিত বিচ্ছেদের খবরের পর।

জানা গেছে, ১৯৮০ এর দশকে অ্যান উইনব্লাড নামের ওই প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন বিল গেটস। এরপর ১৯৮৭ সালের তাদের ব্রেকআপ হয়ে যায়। ওই বছর মেলিন্ডার সাথে পরিচয় হয় বিল গেটসের। যদিও অ্যান উইনব্লাড বিয়ের জন্য অনেক বেশি আগ্রহী থাকলেও ওইসময় মাইক্রোসফটের পিছনে দিন রাত সময় ব্যয় করতেন। এরপরেও ওই জুটি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখে। এমনকি ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে বিল গেটস তা স্বীকার করেন।

তিনি জানান, ‘আমি যখন মেলিন্ডাকে বিয়ে করার কথা ভাবি তখন অ্যানের কাছ থেকে আগে অনুমতি নেই।’ পরে মেলিন্ডার সঙ্গে বিয়ের পরও প্রতি বছর ছুটিতে অ্যানের সাথে দীর্ঘ সময় কাটাতেন বিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status