ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্পে ভাবির সনদ দিয়ে চাকরি করছেন ননদ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 10:43 PM

রোহিঙ্গা ক্যাম্পে ভাবির সনদ দিয়ে চাকরি করছেন ননদ

রোহিঙ্গা ক্যাম্পে ভাবির সনদ দিয়ে চাকরি করছেন ননদ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের ভলান্টিয়ার পদে ভাবির সনদ নিয়ে বিগত ৩ বছর যাবৎ চাকরি করছেন ননদ।

তার নাম তাসমিনা আকতার, পিতার নাম আব্দুর রশিদ, মাতা খতিজা খাতুন। তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ফাক্রিকাটা আদর্শ গ্রামের বাসিন্দা। তার আপন বড় ভাইয়ের বৌয়ের নাম জান্নাতুল ফেরদৌস, পিতা সাহাব উদ্দিন, মাতা আয়েশা বেগম, ঠিকানা সব একই। সেই সুবাদে তার সনদ দিয়ে জান্নাতুল ফেরদৌস পরিচয়ে চাকরি করছেন তাসমিনা আকতার।

বিষয়টি নিয়ে কথা হয় জান্নাতুল ফেরদৌসের স্বামী অর্থাৎ তাসমিনা আকতারের বড়ভাই হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি স্বীকার করেছেন জান্নাতুল ফেরদৌস তার স্ত্রী আর তাসমিনা আকতার তার ছোটবোন।

ভাবির সনদ দিয়ে কীভাবে চাকরি করছেন- এ নিয়ে কথা বলার জন্য তাসমিনা আকতারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ক্যাম্প-৯ এ কর্মরত মামুন নামের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস নামের একজন স্টাফ রয়েছেন। ওই স্টাফটি আমাদের সহযোগী সংস্থা এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তাই তারাই বলতে পারবে এসব বিষয়ে বিস্তারিত। তার কাছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের কোনো কর্মকর্তার মোবাইল নম্বর আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি পুরাতন মোবাইল হারিয়ে যাওয়ায় নম্বর নেই বলে অপারগতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status