ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনা মহামারীতেও চলছে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 9:31 PM

করোনা মহামারীতেও চলছে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি

করোনা মহামারীতেও চলছে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে দেশটির সরকার। করোনা মহামারীতেও যাতে এ কাজ না আটকায় সে জন্য সেন্ট্রাল ভিস্তা নামের এই প্রকল্পকে করা হয়েছে ‘জরুরি পরিষেবা’র আওতাভুক্ত।

যদিও করোনাকালে এসব কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে আসছে দেশটির বিরোধীদলগুলো। তবে সেসব উপক্ষা করেই এগিয়ে যেতে বদ্ধপরিকর মোদি সরকার।

সেন্ট্রাল ভিস্তা নামের এই প্রকল্পের মধ্যে ভারতের নতুন সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর নতুন বাসভবন, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা দলের (এসপিজি) প্রধান কার্যালয় তৈরির বিষয়গুলো রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী বছর ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। অর্থাৎ এই বাসভবন থেকেই পরের লোকসভা ভোটে লড়তে চান নরেন্দ্র মোদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status