ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ’লীগ নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময়
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 10:02 PM

আ’লীগ নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময়

আ’লীগ নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময়

রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়মী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দলের স্বার্থে এবং এলাকার উন্নয়ন ও শান্তি শৃংখলা বজায় রাখতে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। দলীয় হাইকমান্ড মেনে সবাইকে চলতে হবে। সকল নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে সঠিক লোককে নির্বাচন করতে হবে। দেশের চলমান উন্নয়নের সাথে মিল রেখে যেন ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে পারে এমন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতৃবৃন্দের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, আউচপাড়ার আওয়ামী লীগ নেতা জাবেদ আলী, হাফিজুর রহমান  প্রমুখ।

এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status