ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বর্ধিত সভায় মার্শেল কবির পান্নু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 8:54 PM

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  বর্ধিত সভায় মার্শেল কবির পান্নু

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বর্ধিত সভায় মার্শেল কবির পান্নু

আজ ৫মার্চ শুক্রবার বিকাল ৩ঘটিকায় সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শিক্ষাবিদ ও সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা দীপক কান্তি চৌধুরীর সভাপতি ও সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক মার্শেল কবির পান্নু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।

আলোচনায় অংশ নেয় যথাক্রমেঃ রবিউল হোসেন চৌধুরী, রেজাউল করিম, মুজিবুর রহমান, খোরশেদ আলম (বিবিএফ), আব্দুল গনি, মোঃ আওলাদ, জামাল উদ্দীন, সার্জেন্ট (অবঃ) জহুরুল আলম, জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, নোয়ামিয়া কন্ট্রাক্টর, সিটন দাশ, রেজাউল করিম ভূঁইয়া, মোঃ ওমর ফারুখ, সিরাজুল ইসলাম চৌধুরী  শিপন, মোরশেদ আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, মোঃ নুরুল আলম, সৈয়দ মুজতবা, মোঃ মর্তুজাসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।

সভায় সীতাকুন্ড পৌরসভা কমিটি গত দেড় বছরেও পূর্নাঙ্গ কমিটিতে রূপ দিতে না পারায় পূর্বোক্ত কমিটি বিলুপ্ত করে চলতি মাসের মধ্যেই আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব কন্ঠভোটে গৃহীত হয়। সৈয়দপুর থেকে ছলিমপুর পর্যন্ত সকল ইউনিয়নের আহ্বায়ক কমিটি বা পূর্নাঙ্গ কমিটি তিনমাসের মধ্যে গঠন প্রক্রিয়া শেষ করবার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  আহ্বায়ক মার্শেল কবির পান্নু বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর ফাউন্ডেশনই বঙ্গবন্ধুর ভিত্তি। মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, বঙ্গবন্ধুর নামকে অলংকৃত করতে এসেছি কলংকিত করতে নয়। সমাপনি বক্তৃতায় দীপক কান্তি চৌধুরী বলেন, আমরা নীতি নৈতিকতা ও বঙ্গবন্ধুর আদর্শিক জায়গাতে কখনোই আপোষ করিনি করবো না। তিনি তাঁর সুস্হতায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন। পরিশেষে চলতি মাসের সকল জাতীয় কর্মসূচীর প্রতি শ্রদ্ধাবোধ থেকে নানাণ কর্মসূচী গ্রহন করা হয়।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status