ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মশার কয়েল থেকে আগুন, পুড়ে গেল কৃষকের ৫ গরু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 4:46 PM

মশার কয়েল থেকে আগুন, পুড়ে গেল কৃষকের ৫ গরু

মশার কয়েল থেকে আগুন, পুড়ে গেল কৃষকের ৫ গরু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। আরও একটি গরু মারা না গেলেও অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশে কৃষক আব্দুল খালেকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক আব্দুল খালেকের ছেলে মো. শারফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো মশা থেকে গরুকে রক্ষা করতে গোয়ালে ধোঁয়া দেওয়া হয়। রাতে একটি বাছুরসহ ছয়টি গরু রশি দিয়ে বেঁধে ঘুমাতে যাই আমরা। রাত আনুমানিক ১২টার পর গোয়ালে আগুনের লেলিহান শিখা দেখে ঘুম ভাঙ্গে। এসময় গোয়ালে বাঁধা ছয়টি গরু পুড়ে গিয়ে পাঁচটি মারা যায়। বাছুরসহ অপরটি গরুটির অবস্থাও আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি মশা তাড়ানোর কয়েল থেকেই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।’


সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status