ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 1:40 PM

শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী

শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী

কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরে মন্ত্রী স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে।

আইনমন্ত্রী বলেন, আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শতাধিক সংগঠন ও ব্যক্তি ফুলেল শুভেচ্ছাসহ মন্ত্রীকে স্বাগত জানান। করোনা পরিস্থিতির মধ্যে মন্ত্রী প্রায় এক বছর পর তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসলেন।

সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status