ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বোরচিত হামলা, নিহত ৬
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 5:05 PM

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বোরচিত হামলা, নিহত ৬

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বোরচিত হামলা, নিহত ৬

সামরিক জান্তা সরকারের দমনপীড়নের মধ্যেই মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যন্য দিনের মত বুধবারও দেশটির বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় তারা। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এর মধ্যে মইঙ্গিয়ান শহরে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবদ্ধ হয়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত  হয়েছে কমপক্ষে আরও ১০ জন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আরও দুই জনের মৃত্যু হয়েছে। সেখানে আহত হয়েছে অন্তত ৯ জন।

মইঙ্গিয়ান শহরের একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক জানান, সেখানে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানিয়েছেন, মান্দালয়ে নিহত দুই জনের মধ্যে একজনের মাথায় গুলির আঘাত লেগেছে। অন্যজনের বুকে গুলি লেগেছে।

দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরেও রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সু চি সমর্থকরা। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিতভাবে বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারির পর বুধবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।

সম্পাদনায়: এম আলমগীর   


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status