ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
একই ঘরে একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 5:00 PM

একই ঘরে একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা

একই ঘরে একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই ঘরে বিষ পানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী। মঙ্গলবার রাতে তারা বিষপান করেন। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মারা যান।

পুলিশ ও তাদের পরিবার জানায়, আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে।

মঙ্গলবার গভীর রাতে তারা দুজন প্রীতি বেগমের পিতা আ. খানের  ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।

সম্পাদনায়: এম আলমগীর   


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status