ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যশোরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 5:20 PM

যশোরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজ সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়া এলাকাবাসী কবিরাজ বাগানে একটি মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিবস্ত্র ওই ব্যক্তিকে একটি দেবদারু গাছে বাঁধা অবস্থায় দেখতে পায়। নিহতের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া ছিল। এ ছাড়া ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল। প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি গতকাল মঙ্গলবার রাতের কোনও একসময় সংগঠিত হতে পারে। নিহতের নাম পরিচয়, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status