ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র চার সদস্য আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 5:43 PM

বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র চার সদস্য আটক

বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র চার সদস্য আটক

খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদার পৌনে ৬ লাখ টাকাসহ প্রসীত গ্রুপ সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (০৩ মার্চ) সকালে দীঘিনালা উপজেলায় বানছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়কালে অভিযান চালিয়ে তাদের আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এসময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ৫ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা, ১০টি মোবাইল ফোন ও ৭টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।  

আটকৃকতরা হলেন পূর্ণ জীবন চাকমা (৫০), সমর বিকাশ চাকমা ওরফে ভালা (৪২), প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪৫) ও বিধু ভূষণ চাকমা (৪৮)।

আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে দিঘীনালা থানায় অস্ত্র ও চাঁদাবাজির পৃথক দুটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকে ৭দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষকে অস্ত্রের মুখে চাঁদা আদায়কালে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আটককৃতদের তাদের কর্মী দাবি করে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে ইউপিডিএফ’র ওপর রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারান্তরীণ রাখা হচ্ছে।
গণতান্ত্রিক কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন অংগ্য মারমা।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status