ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, পুলিশ মোতায়েন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:06 AM

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, পুলিশ মোতায়েন

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, পুলিশ মোতায়েন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ নিয়েছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা পুরো ব্লক করে দিয়েছে পুলিশ। এদিকে কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না। এমনকি সংবাদ কর্মীদেরও ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status