ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২১টির বেশি আসনেই জিতবো: মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:02 AM

২২১টির বেশি আসনেই জিতবো: মমতা

২২১টির বেশি আসনেই জিতবো: মমতা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেছেন, তৃণমূল ২২১’র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে। এমনকি নন্দীগ্রাম থেকে অমিত শাহকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই রাজ্যের রাজনীতি।

দৃপ্ত কণ্ঠে মমতা জানান, শেষ দু’বার যা আসন পেয়েছি, এবার তার থেকেও বেশি পাব। অর্থাৎ রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা নিশ্চিত। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহকে তিনি বলেন, আসুন নন্দীগ্রামে লড়াই করুন।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেই এই ঘোষণা করেন মমতা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিলো ঘটনাবহুল একটি দিন। কারণ একদিকে বঙ্গসফরে এসে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন অমিত শাহ। মমতাও পাল্টা জবাব দিতে দেরি করেননি। দিনের দুই পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চড়া সুরে বিঁধেছেন।

পরে বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেন, আমার আত্মবিশ্বাস এখন ১১০ শতাংশ। আগের দু’বারের চেয়ে বেশি আসন পাবো এবার। ২২১টির বেশি আসনেই জিতবো।

সম্পাদনায়: মোহনা আজিজ        
           

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status