ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে: শামীম ওসমান
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 10:46 AM

দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে: শামীম ওসমান

দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, চারিদিকে অনেক নোংরা খেলা হচ্ছে। এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। এটা ক্ষমতা পরিবর্তনের খেলা না। বাংলাদেশটাকে আফগানিস্তানের চেয়েও খারাপ রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। এজন্য শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে প্রবেশ করছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শামীম ওসমানের নাতি আরজিয়ান ওসমানের নামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

একেএম শামীম ওসমান বলেন, আমাদের ভেতরের লোকও আছে। আমরা চলে গেলেও পরবর্তী জেনারেশন তো এখানে থাকবে। তাই দেশটা টিকিয়ে রাখার জন্য একটা খুঁটি দরকার, তার নাম শেখ হাসিনা।

তিনি বলেন, গত তিন-চারদিন ধরে একটা মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগই শুনছি। আজ হুজুররা ক্ষেপেছেন, সেদিন দেখলাম হিন্দুরা ক্ষেপেছে। এখন আমি যদি কিছু বলি তাহলে খারাপ দেখায় বিষয়টা।

টুর্নামেন্টের আয়োজক ক্রীড়া সংস্থার সভাপতি তানভীর আহমেদ টিটুকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন তবে যার নামে অনুষ্ঠান আমার নাতি আরজিয়ান, আপনারা তার জন্য একটু দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে। হাত পা হলেই তো মানুষ হয় না, গুণ থাকতে হয়। আপনারা তাই দোয়া করবেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জে কিছু করার জন্য। করোনাটা আরেকটু কমলে আমরা নারায়ণগঞ্জের সব শ্রেণির মানুষদের নিয়ে বসবো। আমরা অনেক কিছু আনতে পেরেছি। কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। আমাদের একটা সরকারি মেডিকেল কলেজ দরকার। আশা করি এটাও আমরা জাতির জনকের কন্যার বদৌলতে আনতে পারবো।

শামীম ওসমান বলেন, আপনারা জেনে রাখবেন যে প্রজেক্টগুলো আনা হয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং আমরা দলমত নির্বিশেষে সবাই যদি বসতে পারি তাহলে নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ শহর হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status