প্রকাশ: Saturday, 13 February, 2021, 10:38 AM সর্বশেষ আপডেট: Saturday, 13 February, 2021, 11:49 AM
রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন
রাজধানীর মান্ডায় ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে হাসান (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
স্থানীয় কিশোর গ্রুপের দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় অভিযুক্ত বেলাল নামের এক যুবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মান্ডায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান একটি ছাপাখানায় কাজ করতো। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বারারা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, কয়েক মাস আগে পাশের এলাকার বেলালের সাথে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় হাসান। পরে আজ সুযোগ পেয়ে অভিযুক্ত বেলাল সহ আরো কয়েকজন মিলে হাসানের বাড়ির পাশে গেলে তাদের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। তখন বেলাল হাসানকে ধারালো ছুরি দিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে। পরে তারাই হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।