ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:11 AM

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। আজ (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি।

এই টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে ভারতের স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। ইংল্যান্ড এই টেস্টে বিশ্রাম দিয়েছে দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকে। চোটের কারণে নেই আরেক গতিতারকা জোফরা আর্চারও।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা কোহলির দল লড়াইয়ে ফিরতে মরিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখানোর জন্যও এই সিরিজটি সমান গুরুত্বপূর্ণ দুই দলের।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ
ররি বার্নস, ডম সিবলি, ডন লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন, জ্যাক লিচ।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status