ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাফসেঞ্চুরির পর ফিরলেন মুশফিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:21 AM

হাফসেঞ্চুরির পর ফিরলেন মুশফিক

হাফসেঞ্চুরির পর ফিরলেন মুশফিক

ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরির কিছু পরই অপরিনামদর্শী শট খেলতে গেলেন মুশফিকুর রহীম। অযথা রিভার্স সুইপ করে হারালেন উইকেট। মুশফিককে ফাঁদে ফেলতেই একটু আলগা ডেলিভারি দিয়েছিলেন রাহকিম কর্নওয়াল। বিপদ না বুঝেই রিভার্স সুইপ করলেন দেশসেরা ব্যাটসম্যান। শর্ট কভারে হলেন মায়ার্সের ক্যাচ। ১০৫ বলে ৭ বাউন্ডারিতে সাজানো মুশফিকের ৫৪ রানের ইনিংসের পরিসমাপ্তি তাতেই।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৮ রান। লিটন দাস ১১ এবং মেহেদি হাসান মিরাজ ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। ফলোঅন এড়াতে এখনো ৫১ রান  দরকার বাংলাদেশের।

দিনের প্রথম ঘণ্টাতেই উইকেট দিয়ে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ৮৬ বলে মাত্র ২ বাউন্ডারিতে ১৫ রান করে রাহকিম কর্নওয়ালের শিকার হয়েছেন তিনি। মিসটাইমিংয়ে ঠিকমতো শট খেলতে না পারায় শর্ট মিডউইকেটে পাতা ফাঁদে ধরা পড়েছেন তিনি।

মিঠুনের আউটে ভেঙেছে পঞ্চম উইকেটে ৭১ রানের জুটিটি। তার আগেই অবশ্য ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন মুশফিক। বিপদ কাটানোর আভাস তার ব্যাটে দেখা গেলেও ভুল করেছেন হাফসেঞ্চুরি পূরণ করার কিছু সময় পরই।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানে আটকে রাখার পরিকল্পনা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। নিজেদের এই পরিকল্পনায় সফল হয়নি বাংলাদেশ। নিচের দিকের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ক্যারিবীয়রা দাঁড় করিয়েছে ৪০৯ রানের বড় সংগ্রহ।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status