ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাজঘরে মিঠুন, মুশফিকের ফিফটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:25 AM

সাজঘরে মিঠুন, মুশফিকের ফিফটি

সাজঘরে মিঠুন, মুশফিকের ফিফটি

মুশফিকুর রহীমের সঙ্গে ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটাও বেশ দেখেশুনে শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। কিন্তু অতি রক্ষণাত্মক কৌশল আর খুব বেশি কাজে আসেনি। দিনের প্রথম ঘন্টাতেই উইকেট দিয়ে এসেছেন তিনি। ৮৬ বলে মাত্র ২ বাউন্ডারিতে ১৫ রান করে রাহকিম কর্নওয়ালের শিকার হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মিসটাইমিংয়ে ঠিকমতো শট খেলতে না পারায় শর্ট মিডউইকেটে পাতা ফাঁদে ধরা পড়েছেন তিনি।

মিঠুনের আউটে ভেঙেছে পঞ্চম উইকেটে ৭১ রানের জুটিটি। তার আগেই অবশ্য ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি অপরাজিত আছেন ৫০ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন লিটন দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। এখনো ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেকে ২৬২ রানে পিছিয়ে স্বাগতিকরা। অর্থাৎ ফলোঅনের শঙ্কা এখনো কাটেনি।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানে আটকে রাখার পরিকল্পনা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। নিজেদের এই পরিকল্পনায় সফল হয়নি বাংলাদেশ। নিচের দিকের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ক্যারিবীয়রা দাঁড় করিয়েছে ৪০৯ রানের বড় সংগ্রহ।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status