ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক ফিরলে আপনাদের হাজার বছরের সাজা হবে: আব্বাস
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 2:01 PM

তারেক ফিরলে আপনাদের হাজার বছরের সাজা হবে: আব্বাস

তারেক ফিরলে আপনাদের হাজার বছরের সাজা হবে: আব্বাস

তারেক রহমানকে সাজা দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ দু’বছরের সাজা দিয়ে কী অর্জন করলেন। তারেক রহমান দেশে ফিরে এলে আপনাদের হাজার বছরের সাজা হবে।

আজ (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে অনেকে মনে করলো বিএনপি শেষ। বিএনপি শেষ হয়ে যায়নি, এখনো আছে। তখন বিএনপির হাল ধরেন বেগম জিয়া। ভবিষ্যতে তারেক রহমান হাল ধরবেন।

তিনি বলেন, সরকার এখন বলছে, জিয়াউর রহমানের খেতাব বাতিল করবে। আমি বলবো, এ সরকার খেতাব দেয়নি। খেতাব নেওয়ারও অধিকার নেই এ সরকারের।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, কোনো স্বৈরাচার সরকার এমনি এমনি ক্ষমতা ছাড়ে না। ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হয়, এখন জনগণ ফুঁসে উঠছে। এই সরকারেরও পতন হবে।
    
সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status