ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়াকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে: গয়েশ্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 2:04 PM

জিয়াকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে: গয়েশ্বর

জিয়াকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান নাকি সংবিধান লঙ্ঘন করেছেন। আমি বলবো, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি, ১৯৭৫ সালে বাকশাল করে সংবিধান লঙ্ঘন করেছেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছেন, এটা এখনো পরিষ্কার।

তিনি বলেন, করোনার চেয়ে ভয়াবহ শেখ হাসিনা। আজকে রাজাকার আলবদর আল শামস বলেন, আপনার শ্বশুর সুলতান চৌধুরী রাজাকার, আপনার বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ রাজাকার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, এখন ঘরে ঘরে মাফিয়া। শেখ হাসিনা মাফিয়াদের মাদার। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। জিয়াউর রহমান মারা যাওয়ার পর আমরা লাশ ফেলে পালিয়ে যাইনি। কিন্তু শেখ মুজিব মারা যাওয়ার পর গোসল দেওয়ারও লোক মেলেনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status