শপথ নিলেন বসুরহাট পৌরসভার মেয়র-কাউন্সিলররানোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্রগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় এক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে ৪র্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।সম্পাদনায়: তাহের রাব্বী
শপথ নিলেন বসুরহাট পৌরসভার মেয়র-কাউন্সিলররা