|
দেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি'র অফার
নতুন সময় প্রতিবেদক
|
|
দেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি'র অফার অন্যদিকে, এই প্রাইস রেঞ্জে বাজারে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার একমাত্র স্মার্টফোন হলো রিয়েলমি ৭ আই। এতে রয়েছে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম, ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপসেট। ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপসেটের কারনে গেমিং করার ক্ষেত্রে তরুণরা দারুণ অভিজ্ঞতা পাবে। রিয়েলমি গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল এবং মাত্র এক বছরের মধ্যে কাউন্টারপয়েন্টের সমীক্ষা অনুসারে দেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে বিশ্বাসী তরুণ প্রজন্ম-কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি উদ্ভাবনী প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের স্মার্ট ডিভাইসের মাধ্যমে ট্রেন্ড করছে। এ বছর ফ্যান এবং ব্যবহারকারীদের জন্য আরও অনেক চমক নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
