ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিঙ্গার নিয়ে এলো ১১ প্রজন্মের ডেল ল্যাপটপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 5:03 PM

সিঙ্গার নিয়ে এলো ১১ প্রজন্মের ডেল ল্যাপটপ

সিঙ্গার নিয়ে এলো ১১ প্রজন্মের ডেল ল্যাপটপ

দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেক্ট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ বাজারে ১১ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এসেছে।

বুধবার ১০ ফেব্রুয়ারি, সিঙ্গার হেডকোয়াটার্সে এর উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেল একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ: ইন্সপায়রন ৫৪০২, ইন্সপায়রন ৭৩০৬ এবং ইন্সপায়রন ৫৪০৬ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। ইন্সপায়রন ৫৪০২ ল্যাপটপে রয়েছে একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০ ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০) ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম।

ইন্সপায়রন ৫৪০৬ (টু ইন ওয়ান) ল্যাপটপও একই ধরণের স্পেসিফিকেশন সম্বলিত। ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সম্বলিত ১৩.৩ ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে সমৃদ্ধ ইন্সপায়রন ৭৩০৬ (টু ইন ওয়ান) বাজারে আরেকটি নতুন চমক।

এ সকল ল্যাপটপের সাথে ক্রেতারা উইন্ডোজ ১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। শিগগিরই প্রযুক্তি প্রেমীদের জন্য সিঙ্গার বাংলাদেশ একাদশ প্রজন্মের আরো বেশ কিছু ল্যাপটপ বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা ভিজিট করুন: www.singerbd.com

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status