ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা বোধ হয় নেই: আইনমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 3:03 PM

জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা বোধ হয় নেই: আইনমন্ত্রী

জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা বোধ হয় নেই: আইনমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা বোধ হয় নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার কি খেতাব থাকার কোনো অধিকার আছে, এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে গেলাম।

তিনি বলেন, ভ্যাকসিন নিলে মহামারি থেকে কিছুটা আমরা রক্ষা পাবো। সে জন্য দেশবাসীকে এই ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানাবো।

আইনমন্ত্রী বলেন, ইনজেকশন নেয়ার ভয় ছিলো কিন্তু আজকে কোনো ব্যথা পাইনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status