ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 2:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 February, 2021, 6:22 PM

২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু

২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু

পদ্মা সেতুর নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে এর ফলে আগামী বছর জুনের মধ্যেই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (১০ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লেখ করে তিনি বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, সেতুর সকল দৃশ্যমান কাজ শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত।

তিনি আশাবাদী হয়ে বলেন, ২০২২ এর আগেই সকল দৃশ্যমান কাজ শেষ করা হবে।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধির সাথে মূল সেতুর দৃশ্যমান কাজের সম্পর্ক নেই, বড় ধরনের কোন প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের (ডিএলপি) ধরা হয় যা পরে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য।জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status