ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আপত্তিকর’ অবস্থায় দেখে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 February, 2021, 11:19 PM

আপত্তিকর’ অবস্থায় দেখে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা

আপত্তিকর’ অবস্থায় দেখে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় এক যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও তার ছোট ভাই। গত শনিবার উপজেলার শীপতিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীপতিপুর গ্রামের গৃহবধূ ফাতেমা (৪০) এবং তার পরকীয়া প্রেমিক শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে করিম পার (৩০)।

এ ঘটনায় দায়ের করা মামলায় গৃহবধূর স্বামী শেখ আহসান (৪৫) ও তার (স্বামীর) ছোট ভাই শেখ আসাদকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও আলামত উদ্ধার করা হয়েছে।’

জানা গেছে, নিহত ফাতেমার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল করিম পারের। ঘটনার দিন গত শনিবার রাতে ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখে ফেলেন তার স্বামী শেখ আহসান।

এ সময় বাকপ্রতিবন্ধী আহসান ও তার ছোট ভাই শেখ আসাদ তাদের দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে আম গাছে ঝুলিয়ে রাখেন তারা। পরদিন রোববার সকালে গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত করিম পারের বাবা জয়নাল পার কলারোয়া থানায় একটি হত্যা মামলা করেন।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status