ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাসায় আটকে যৌন ব্যবসা, দুই তরুণী উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 February, 2021, 11:22 PM

বাসায় আটকে যৌন ব্যবসা, দুই তরুণী উদ্ধার

বাসায় আটকে যৌন ব্যবসা, দুই তরুণী উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে মো. হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার নগরীর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, এক তরুণী তার পোশাক শ্রমিক ভাইয়ের বাসায় থাকতেন। প্রতিদিন তিনি ভাইকে খাবার দিয়ে আসতেন। গত মঙ্গলবার দুপুরে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এ ব্যাপারে তার ভাই চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি আরও বলেন, পরবর্তীতে এক ব্যক্তির কাছ থেকে তার অবস্থানের খবর পেয়ে গতকাল রোববার ওই তরুণীর ভাই আমাদের জানান। এরপর নগরীর ওই বাসায় অভিযান চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি মহসীন বলেন, ভাইকে প্রতিদিন খাবার দিতে যাওয়া আসার পথে বেলাল নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। বেলাল তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মিস্ত্রীপাড়ায় এনে জাহাঙ্গীর ভবনের পঞ্চম তলায় আটকে রাখে। সেখানে বেলাল, মোসলেহ উদ্দিন, হাসান ও বেলাল হোসেন মিলে তাকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এ ঘটনায় তরুণীর ভাই চারজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status