ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে নিটিং কারখানায় আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 February, 2021, 10:17 PM

গাজীপুরে নিটিং কারখানায় আগুন

গাজীপুরে নিটিং কারখানায় আগুন

গাজীপুরের একটি নিটিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় অবস্থিত সিদ্দিক নিটওয়্যার লিমিটেড কারখানার শার্টের কলার তৈরির সেকশনে আগুন লাগে। মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি ওই সেকশনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কারখানার শার্টের কলার তৈরির পাঁচটি মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status