|
ফেব্রুয়ারিতে ইউরো বাংলা টিভি'র ইউরোপ যাত্রা
নতুন সময় ডেস্ক
|
|
ফেব্রুয়ারিতে ইউরো বাংলা টিভি'র ইউরোপ যাত্রা তিনি বলেন, ইন্টারএশিয়া গ্লোবাল নেটওয়ার্ক লিমিটেড এর প্রতিষ্ঠান ইউরো বাংলা টিভি ইউরোপে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা, অর্জন সব বিষয়ই পৌঁছে দেবে বাংলাদেশের মানুষের কাছে। অনাবাসী ও আবাসিক বাংলাদেশিদের সেতুবন্ধন হিসেবে ইউরো বাংলা টিভি কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইউরো বাংলা টিভি এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান বলেন, ইউরো বাংলা টিভি'র যাত্রা শুরুর সময় লক্ষ্য ছিলো বাংলাদেশের মানুষের কথা প্রবাসীদের কাছে তুলে ধরা। তাই মানুষের ভালোবাসার টানে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার চলছে। ব্রিটেনসহ ইউরোপে বসবাসরত অনাবাসী বাঙালিদের সুখ-দুঃখ, সংগ্রামে ইউরো বাংলা টিভি সহযোদ্ধা হিসেবে পাশে থাকবে। অনাবাসীদের অর্জনের কথা চ্যানেলটি যেমন পৌঁছে দেবে শেকড় ভূমিতে, ঠিক তেমনি দেশেও তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে ইউরো বাংলা টিভি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
