ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সুবিধা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 10:21 PM

সুবিধা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুবিধা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিল যে, এখানে তাদের নানা অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামালউদ্দিন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয় সংক্ষেপে অতিথিদের অবহিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

উল্লেখ্য, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের জন্য এ থানার প্রয়োজন দেখা দেয়। ২০১৯ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর পরে ২৪টি পদ সৃষ্টির মাধ্যমে থানাটি অনুমোদন পায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status