|
লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করতে চাই: নবাগত জেলা প্রশাসক
মোস্তাফিজুর রহমান টিপু
|
![]() লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করতে চাই: নবাগত জেলা প্রশাসক ইতি মধ্যে আসার পূর্বেই লক্ষ্মীপুরের কৃতি সন্তান সরকারী উচ্চপর্যায়ের স্যারদের সাথে এমনকি সাবেক জেলা প্রশাসক একে এম টিপু সুলতান ও জিল্লুর রহমান স্যারের সাথে আলোচনা করেছি কিভাবে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে বাস্তবে রুপান্তর করা যায়, সকল বিষয়ে আলোচনা করেছি। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিমিয় অনুষ্ঠানে এই সব কথা বলেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। নবাগত জেলা প্রশাসক বলেন, পরিবেশ দুষন বন্ধ, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ, সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ, বাল্যবিবাহ বন্ধ, সরকারী জমিতে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে। লক্ষ্মীপুরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হবে। সয়াবিনকে কিভাবে সয়লাব করা যায় সেই বিষয়ে গুরত্বুসহকারে দেখছি। মাদক নিমূল করা হবে, রোডে অটোরিক্স চড়াছড়ি বন্ধ করে জানযট নিরসন করা হবে। মহাসড়কের জানযট নিরসন ও দুর্ঘটনার কবল থেকে রেয়াই পেতে সড়ক ও জনপদের আশপাশের দখলদার ও ফুটপাতে কাউকে ব্যবসায় করতে দেওয়া হবেনা। রহমতখালী খালের পাড়কে পর্যটন উপযোগি করে গড়ে তোলা হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাঈন আহম্মেদ হেলাল, সাধারন সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভুঁইয়া আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর সম্পাদক পরিষদের আহ্বায়ক আব্দুস শহিদ, লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আফজাল হোসেন (সবুজ), দৈনিক আলোকিত লক্ষ্মীপুর এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন পরিষদের সভাপতি জহির উদ্দিন, প্রবীন সাংবাাদিক সেলিম উদ্দিন নিজামি, নুরুল আমিন সিকদার, রবিউল ইসলাম খাঁন,দিপু, রাকিব হোসেন রনি, অপ্র । এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার ও সাইদুল ইসলাম পাবেল, দৈনিক সমকাল ও ৭১টিভির জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির,সাপ্তাহিক ফয়সালা পত্রিকার সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিপু, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমজেড মাহমুদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগরসহ লক্ষ্মীপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দ। সম্পাদনায়: তাহের রাব্বী |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
