ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 12:13 PM

ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা

ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা

মার্কিন পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিল) নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি। এখন পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হল। এ ঘটনায় এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসি’তে ক্যাপিটল ভবনের আশেপাশে বিপুল সংখ্যক রায়ট পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে যে কোনো প্রকার অপ্রীতিকর সহিংসতা ঠেকাতে ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা জারি হয়েছে।
ঘটনার সূত্রপাত্র নিয়ে বিশ্ব মিডিয়া জানিয়েছে, আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

হাজার হাজার ট্রাম্প সমর্থক “আমেরিকা বাঁচাও” নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপর ক্যাপিটল হিলের ভেতরে নিরাপত্তা বাধা পেরিয়ে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকদফা সংঘর্ষ হয়।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status